#এফিলিয়েট_মার্কেটিং‍ কি এবং কেন করব।

 

#এফিলিয়েট_মার্কেটিং‍🤝 ★কি এবং কেন করব।
ফ্রিল্যান্সিং Digital Marketing সেক্টর এর একটা পার্ট হলো Affiliate Marketing.
🗣️ এফিলিয়েট মার্কেটিং হলো এমন একটি উপায় বা মাধ্যম যার দ্বারা আমরা যেকোনো অনলাইন কোম্পানির ডিজিটাল প্রোডাক্ট (Digital product), অনলাইন স্টোরের ফিজিক্যাল প্রোডাক্ট (physical product) বা অনলাইন কিনতে পাওয়া যেকোনো জিনিস, নিজের ওয়েবসাইট, ব্লগ, সোশ্যাল মিডিয়া পেজ বা ইউটিউবের চ্যানেলে “এফিলিয়েট লিংক এর মাধ্যমে” প্রোমোট করতে পারি।
🗣️যুক্তরাষ্ট্রে প্রতিবছর এফিলিয়েট মার্কেটিং ব্যয়ের ক্ষেত্রে 10.1% বৃদ্ধি রয়েছে, যার অর্থ 2021 সালের মধ্যে এই সংখ্যাটি 7.8 বিলিয়ন ডলারে পৌঁছে যাবে।যদি সফল হতে চান তাহলে প্রথমেই নিজের সাথে কমিটমেন্ট করতে হবে – “যে কোন মূল্যে সফল হবোই”। সাধারণ মানুষ এর চাইতে কমিটেড মানুষ দের সাফল্য অনেক গুন বেশি।আর এই কমিটমেন্ট টি করতে হবে একদম মন থেকে, আপনাকে আপনি বলবেন – যে কোন মূল্যে আমি সফল হবোই। কমিটমেন্ট করার পর একটি প্লান করবেন – কবে থেকে কাজ শুরু করবেন,দিনে কত ঘণ্টা কাজ করবেন, কত ঘণ্টা কাজ শিখার জন্য দিবেন, কি কি ওয়েবসাইট ফলো করবেন ইত্যাদি। কাজ সম্পর্কিত সকল কিছু একটি প্লান এর মধ্যে নিয়ে আসবেন, তাই সব কিছু প্রথমেই প্লান আকারে নোট করে নিবেন।
🗣️অনেকেই যেনতেনভাবে এফিলিয়েট মার্কেটিং শুরু করেন, ফলে কাঙ্খিত সাফল্য পাওয়া তাদের জন্য দুস্কর হয়ে যায়। তবে আপনি যদি সঠিক উপায়ে এটি শুরু করতে পারেন, তবে অনেক ভাল করতে পারবেন ইনশা আল্লাহ।

মন্তব্যসমূহ