ছাত্রজীবনে ক্যারিয়ার গঠনে Freelancing
ছাত্রজীবনে
ক্যারিয়ার গঠনে Freelancing ফ্রিল্যান্সিং হতে পারে প্রথম পদক্ষেপ।
ছাত্রজীবন ক্যারিয়ার গঠনের একটি প্রস্তুতি পর্ব।বর্তমানে আমাদের বাংলাদেশে
ছাত্র-ছাত্রীদেরকে লেখাপড়া ও অন্যান্য খরচ সাধারনত পিতা-মাতা দিয়ে থাকে।
![]()
![]()
আমাদের
দেশে অন্যান্য উন্নত দেশের ন্যায় লেখাপড়ার পাশাপাশি সরাসরি পার্ট টাইম
চাকুরি করার সুযোগ খুবই কম। তাই লেখাপড়া ও অন্যান্য খরচ যোগাতে আমরা অনেক
ছাত্র-ছাত্রী টিউশনি বেছে নেয়। তবে টিউশনি সবসময় সব জায়গায় পাওয়া যায়
না এবং আমার মতো অনেকেরই টিউশনি পড়াতে তেমন আগ্রহ থাকে না। ![]()
![]()
সে
ক্ষেত্রে আমাদের জন্য ফ্রিল্যান্সিং এক অন্যতম আয়ের মাধ্যম হতে পারে।
অনেকের অভিযোগ আছে লেখাপড়ার পাশাপাশি ফ্রিল্যান্সিং করলে ফ্রিল্যান্সিংএ
বা লেখাপড়ায় সময়ের ঘাটতি পড়ে, আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলতে পারি এটা
একদমই ভূল ধারনা। কারও যদি সত্যিই ইচ্ছা থাকে তাহলে অন্যান্য দিকে নষ্ট
করা সময়ের পরিমান কমিয়ে খুব সহজেই লেখাপড়া ও ফ্রিল্যান্সিং এর জন্য
পর্যাপ্ত সময় পাওয়া সম্ভব। ![]()
![]()
লেখাপড়ার
পাশাপশি যে কোনো পার্ট টাইম কাজ করার মূল উদ্দেশ্য হওয়া উচিৎ অভিজ্ঞতা
অর্জন। এ ক্ষেত্রে ফ্রিল্যান্সিং করাটা খুবই ভালো একটি উপায়। এছাড়া
ফ্রিল্যান্সিং এর ফলে তার প্রফেশনাল লাইফের ভিত্তি মজবুত হয়।
ফ্রিল্যান্সিং জন্য অভিজ্ঞতা তাই গুরুত্বপূর্ণ। ![]()
![]()
কিন্তু
আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে শুধুমাত্র ফ্রিল্যান্সিংই একটি সেক্টর
যেখানে অভিজ্ঞতা ছাড়াও শুধু দক্ষতা দিয়েই ভালো আয় করা সম্ভব। আর
লেখাপড়া শেষ করেও যদি আপনি ফ্রিল্যান্সিংকে আপনার ফুল টাইম ক্যারিয়ার
হিসেবে নিতে চান তাহলে সে ক্ষেত্রে সাধারন একটি চাকুরির চেয়ে বেশ ভালো আয়
করা সম্ভব। ![]()
![]()
![]()
ফ্রিল্যান্সিং
শুরু করতে একদম প্রফেশনাল ভাবে শুরু করতে হবে তেমন কোনো কথা নেই। আপনি যে
সেক্টরে কাজ করতে চাচ্ছেন সেই কাজ এর খুটিনাটি বিষয়গুলো আপনার জানা থাকলেই
চলবে। অনেক সময় ক্লায়েন্ট বিশেষ করে নতুন ফ্রিল্যান্সার খুঁজে থাকে
কেননা তারা কাজটি করার জন্য অনেক পরিশ্রম আর সময় দিতে আগ্রহী। আর একবার
ভালোভাবে কাজ শেষ করতে পারলে ধীরে ধীরে এমন সময় আসবে যে আপনাকে আর কাজের
জন্য বসে থাকতে হবে না, কাজই আপনাকে খুজে নিবে। ![]()
![]()
![]()
![]()

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন