ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করব ? (How to start Freelancing)🔰
ফ্রিল্যান্সিং নিয়ে সচরাচর হওয়া কিছু প্রশ্ন উত্তর।
ফ্রিল্যান্সিং কি ? (What Is Freelancing In Bangla)🔰
ফ্রিল্যান্সিং এর মানেই হলো স্বাধীন ভাবে কাজ করা বা মুক্তপেশা। ঘরে বসে নিজের সময় অনুযায়ী ইন্টারনেটের সাহায্যে কাজ করাকেই ফ্রিল্যান্সিং বলে।
ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করব ? (How to start Freelancing)🔰
আজ, ইন্টারনেট এবং এর ব্যবহার প্রায় সব জায়গায় হচ্ছে । freelancing এর কাজ করার জন্য, সবচেয়ে প্রথম জিনিস যেটা আপনার লাগবে, সেটা হলো “Internet“.
কারণ, নিজের জন্য কাজ খোঁজার থেকে আরম্ভ করে, কাজটি তৈরি করে আপনার ক্লায়েন্ট (client) কে জমা দেয়া, সবটাই ইন্টারনেটের মাধ্যমেই বিভিন্ন ফ্রিল্যান্সিং ওয়েবসাইট গুলিতে গিয়ে, আপনার করতে হবে।
তাছাড়া, এই মাধ্যমে টাকা আয় করার জন্য আপনার প্রচুর নতুন নতুন কাজ বা প্রজেক্টস (projects) এর প্রয়োজন হবে।
তার জন্য আপনাকে, নিজের কাজ বা দক্ষতার skills) প্রচার বা মার্কেটিং ইন্টারনেটের দ্বারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম (platform) গুলিতে গিয়ে করতে হবে। যেমন, social media websites, social media groups, freelancing marketplace আরো অনেক।
নিজের দক্ষতা (skills) প্রচার বা মার্কেটিং করলে, লোকেরা জানতে পারবেন যে আপনি কোন কাজের বিশেষজ্ঞ বা এক্সপার্ট এবং কোন কাজ আপনি তাদের জন্য করতে পারবেন।
এতে, ভবিষ্যতে আপনার দক্ষতার (skills) সাথে জড়িত বিভিন্ন project বা কাজ অনলাইন পেয়ে যাওয়ার সুযোগও বেড়ে যাবে।
তাই, ফ্রিল্যান্সিং এর ক্যারিয়ার শুরু করার সাথে সাথে, নিজের কাজের নলেজ, অভিজ্ঞতা, দক্ষতার অনলাইন প্রচার বা মার্কেটিং করাটা অনেক জরুরি।
মনে রাখবেন, অনলাইন যেকোনো মাধ্যমে যখন লোকেরা আপনাকে কোনো কাজ বা project দিবেন, তখন তারা আপনার ওপরে অনেক ভরসা করেই সেই কাজটি দিবেন।
তাই, আপনার কাজের ভালো নাম, কাজের অভিজ্ঞতা, ভালো দক্ষতা এগুলি হবে আপনার ব্র্যান্ড (brand) বা নামের পরিচয়। এবং, আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে, একটি ভালো ব্র্যান্ড বা নাম তৈরি করতে পারলেই, অধিক লোকেরা সহজে আপনার ওপরে ভরসা করে কাজ বা প্রজেক্ট দিবেন।
ফ্রিল্যান্সিং করে কত টাকা আয় করা যাবে ?🔰
ফ্রিল্যান্সিং করে টাকা আয় করার কোনো সীমা নেই। হে, এটাও এক রকমের ব্যবসা (business), যেখানে আপনার কাছে যত বেশি কাজ আসবে এবং যত বেশি কাজ আপনি করে দিতে পারবেন, ততটাই বেশি আপনার ইনকাম হবে।
তাই, সোজা ভাবে বললে, ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার বানালে লাভ আছে এবং এর থেকে আপনি লক্ষ লক্ষ টাকা ঘরে বসেই আয় করতে পারবেন। কিন্তু, আপনাকে ভরসা করে কতজন কাজ দিচ্ছে এবং কতটা কাজ আপনি সম্পূর্ণ করতে পারছেন, সেটার ওপরে আপনার আয় নির্ভর করবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন